News71.com
 Bangladesh
 10 Apr 17, 10:59 PM
 285           
 0
 10 Apr 17, 10:59 PM

রাষ্ট্রপতির কাছে বিগত বছরের সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন জমাদিলেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির কাছে বিগত বছরের সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন জমাদিলেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০১৬ হস্তান্তর করেছেন। সোমবার (১০ এপ্রিল) প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠককালে প্রতিনিধিদল ওই প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য বিচার বিভাগের ডিজিটাইলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। সিলেটে ইতোমধ্যে খুবই ইতিবাচক সাড়ার মধ্যদিয়ে ডিজিটাইলাইজেশন পদ্ধতি চালু হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রতিনিধিদলকে এ ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। প্রধান বিচারপতি ও প্রতিনিধিদলের অন্য সদস্যদেরকে প্রতিবেদন জমা দেয়ার জন্য রাষ্ট্রপতি ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. নুরুজ্জামান এবং বিচারপতি নাইমা হায়দার। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন