
নিউজ ডেস্ক : আশুলিয়ার জালালাবাদ এলাকার একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় চাপাতিসহ ২০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৪। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের পেছনে জালালাবাদ এলাকার একটি ডাস্টবিন থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর সিপিসি-২ মেজর হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় কয়েকজন পরিচ্ছন্ন কর্মী জালালাবাদ মডেল টাউনের একটি ডাস্টবিনের ময়লা অপসারণ করছিলেন। এসময় ডাস্টবিনের ভেতরে চাপাতিসহ ২০ টি দেশীয় অস্ত্র দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে ডাস্টবিনের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা কি কারণে অস্ত্রগুলো এখানে রেখে গেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। কিন্তু যারাই এনেছে তারা অবশ্যই কোন বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এনেছিল।