News71.com
 Bangladesh
 10 Apr 17, 09:04 PM
 260           
 0
 10 Apr 17, 09:04 PM

শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগে মৌখিক কেন জানতে চেয়ে হাইকোর্টের রুল

শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগে মৌখিক কেন জানতে চেয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগে ১৩তম নিবন্ধন পরীক্ষার লিখিত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করে মৌখিক পরীক্ষা গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১০ এপ্রিল) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে সহযোগিতা করে অ্যাডভোকেট আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ১২ ও ১৩ আগস্ট ১৩তম বেসরকারি স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৬শ’ ৬৪ জন অংশ নিলে তার মধ্যে ১৮ হাজার ৯শ’ ৭৩ জন উত্তীর্ণ হয়েছেন মর্মে ফল প্রকাশ করে এনটিআরসিএ। কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা-২০০৬ এর ৯ (৩) ধারা অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের ৪৫ দিনের মধ্যে না পারলে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করতে হবে। কিন্তু সেটি না করে ৯৩ দিন পর উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে লিখিত পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ না করেই মৌখিক পরীক্ষা গ্রহণে এনটিআরসিএ’র সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একরাম উদ্দিনসহ ২৬ চাকরি-প্রত্যাশী পরিক্ষার্থী বাদী হয়ে রিট দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন