News71.com
 Bangladesh
 10 Apr 17, 08:56 PM
 225           
 0
 10 Apr 17, 08:56 PM

৪ দিনের সফল সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী.....

৪ দিনের সফল সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী.....

নিউজ ডেস্কঃ ৪দিনের সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে ভারতের স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় নয়া দিল্লির পালামে বিমান বাহিনীর ঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা।

বিমানবন্দরে তাকে বিদায় জানান বিজেপি সরকারে বাঙালি শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়,বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন