News71.com
 Bangladesh
 10 Apr 17, 08:53 PM
 227           
 0
 10 Apr 17, 08:53 PM

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২।।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুরে সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে পথচারী ১নারীসহ ২জন নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর জাঝর এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় অন্তত ৫ জন পথচারী আহত হয়েছে। নিহতরা হলেন- আকলিমা আক্তার (৫০) ও সিএনজি চালক আব্দুল ওহাব (৪২)। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আকলিমা আক্তার গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী। নিহত অপর সিএনজি চালক আব্দুল ওহাব সিরাজগঞ্জের পেপুল মারিয়ো বেমারা এলাকার করম আলী মহোরির ছেলে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস সালামের কাছ থেকে জানা যায়, সিমেন্ট ভর্তি ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইল যাচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে সিমেন্ট ভর্তি ট্রাকটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে একটি চায়ের দোকানের উপর গিয়ে পড়ে। এতে ট্রাক ও সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে হোটেলের সামনে থাকা ওই নারী ও সিএনজি চালক ঘটনাস্থলে নিহত এবং অন্তত ৫ জন পথচারী আহত হয়।এসআই আরো জানান,নিহত সিএনজি চালক দোকানের সামনে চা খাচ্ছিলেন এবং পথচারী ওই নারী দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ট্রাক উল্টে তাদের উপর গিয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন