
নিউজ ডেস্ক : অধ্যাপক ডা. ইসমাইল খান এবং অধ্যাপক ডা. মাসুম হাবিবকে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমুহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাদের নিয়োগ দেন। সোমবার (১০ এপ্রিল) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক ইসমাইল খান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডীন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে অধ্যাপক মাসুম হাবিব রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপক মাসুম হাবিব অবসরে গিয়েছিলেন।