News71.com
 Bangladesh
 10 Apr 17, 06:52 PM
 210           
 0
 10 Apr 17, 06:52 PM

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।।

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।।

নিউজ ডেস্কঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করেছেন ম্যাডাম।

তিনি আরও জানান, বৈঠকে ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে দলের করণীয় নির্ধারণ করা হবে। বৈঠকের সিদ্ধান্ত পরে খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরতে পারেন। প্রসঙ্গত,৪দিনের ভারত সফর শেষে আজ সোমবার বিকেলে দেশে ফিরছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন