News71.com
 Bangladesh
 10 Apr 17, 06:51 PM
 204           
 0
 10 Apr 17, 06:51 PM

সিলেটে গাড়ী ভাঙচুর মামলায় ৮ পরিবহন শ্রমিক নেতা কারাগারে

সিলেটে গাড়ী ভাঙচুর মামলায় ৮ পরিবহন শ্রমিক নেতা কারাগারে

নিউজ ডেস্ক : সিলেটে ভাঙচুর মামলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি (বহিষ্কৃত) আবু সরকারসহ আট শ্রমিক নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিক আহুত ধর্মঘট প্রত্যাহার নিয়ে সিলেট মহানগর পুলিশ সদর দফতরে আয়োজিত বৈঠক থেকে বের হওয়ার পর শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুর করে অবরোধকারীরা। পরদিন রাতে আবু সরকারসহ অবরোধকালে গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে পুলিশ। আওয়ামী লীগ নেতার পক্ষে দায়ের করা মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হলেও ওই ঘটনায় আবু সরকার জড়িত ছিলেন বলে প্রমাণ পায় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন