
নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে ১৩ পিস স্বর্ণের বারসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের বহনকারী একটি প্রাইভেট কারও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হলেন, সুলাল ধর (৩৮), জনি বনিক (৩৩) এবং ছোটন ব্রক্ষচারী (২৫)। সুলাল ধর নগরীর হাজারী লেইনের প্রিয়া শিল্পালয় নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। বাকি দুজন তার ব্যবসায়িক অংশীদার।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, রবিবার রাতে নগরীর আকবর শাহ থানার পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অদূরে তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের হয়েছে।