News71.com
 Bangladesh
 10 Apr 17, 06:17 PM
 192           
 0
 10 Apr 17, 06:17 PM

গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত এমপি গোলাম মোস্তফা আহমেদের শপথ গ্রহণ.....

গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত এমপি গোলাম মোস্তফা আহমেদের শপথ গ্রহণ.....

 

নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের শপথ গ্রহণ আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহীদুজ্জামান সরকার ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি । শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার। এতে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন