
নিউজ ডেস্কঃ রাজশাহীর মোহনপুরে কলেজ অধ্যক্ষকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে বাকশিমইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই অধ্যক্ষের নাম শামসুজ্জোহা বেলাল। তিনি উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুরে বাকশিমইল এলাকার হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১০৪ পিস ইয়াবাসহ মৌগাছি কলেজের অধ্যক্ষ সামসুজ্জোহা বেলালকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অধ্যক্ষকে আটক করা হলেও বাড়ির মালিক হাবিবুর রহমান পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।