News71.com
 Bangladesh
 10 Apr 17, 04:45 PM
 227           
 0
 10 Apr 17, 04:45 PM

১৫ দিনের মধ্যেই সাভারে গ্যাস-বিদ্যুৎ-পানির দাবি জানিয়েছন চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদের

১৫ দিনের মধ্যেই সাভারে গ্যাস-বিদ্যুৎ-পানির দাবি জানিয়েছন চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদের

নিউজ ডেস্ক : আগামী ১৫ দিনের মধ্যে সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদ। তা না হলে হাজারীবাগে ট্যানারিতে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি ট্যানারি শিল্প নিয়ে আদালতের রায় কার্যকর না হলে বিসিক অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় পরিষদ। সোমবার (১০ এপ্রিল) দুপুরে হাজারীবাগে চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি শাহীন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, অ্যাসোসিয়েশনের সহসভাপতি দিল জান ভূইয়াসহ চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

শাহীন আহমেদ জানান, হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল হাজারীবাগ ট্যানারি মোড় থেকে কালো পতাকা মিছিল করবেন ট্যানারি মালিকরা। ১৫ এপ্রিল চামড়া শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হবে। সভায় মোট নয়টি দাবি জানিয়েছে চামড়া রপ্তানি শিল্প ঐক্য পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন