
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় ৩জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ- কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩জন অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরির্দশক (এসআই) জয় দেব কুমার।