News71.com
 Bangladesh
 10 Apr 17, 10:13 AM
 260           
 0
 10 Apr 17, 10:13 AM

রাজধানীর মতিঝিলে বিডিবিএল ভবনে আগুন নিয়ন্ত্রণ

রাজধানীর মতিঝিলে বিডিবিএল ভবনে আগুন নিয়ন্ত্রণ

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ৬ টা ২০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন,  সকালে মতিঝিলের বিডিবিএল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে ২৪ তলা ভবনের ২০ তলায় শর্ট সার্কিটের ম্যাধমে আগুন সূত্রপাত হয় বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন