News71.com
 Bangladesh
 10 Apr 17, 10:12 AM
 228           
 0
 10 Apr 17, 10:12 AM

দিনাজপুরে জাল ডলারসহ যুবক আটক

দিনাজপুরে জাল ডলারসহ যুবক আটক

নিউজ ডেস্ক : দিনাজপুর শহরের মিশন রোড এলাকা থেকে ১০টি জাল ডলারের নোটসহ জয়নাল আবেদীন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।গতকাল রবিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক জয়নাল বীরগঞ্জ উপজেলার চাঁপাপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে।

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, আটক জয়নালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন