News71.com
 Bangladesh
 10 Apr 17, 01:09 AM
 259           
 0
 10 Apr 17, 01:09 AM

শেখ হাসিনার সম্মানে ঈর্ষাকাতর হয়ে বিএনপি প্রলাপ বকছে ।। মাহবুব উল আলম হানিফ

শেখ হাসিনার সম্মানে ঈর্ষাকাতর হয়ে বিএনপি প্রলাপ বকছে ।। মাহবুব উল আলম হানিফ

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যে সম্মান দেখিয়েছে,তাতে ঈর্ষাকাতর হয়ে বিএনপি প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।  তিনি আরো বলেন,বিএনপি একদিকে বলছে, কী চুক্তি হয়েছে, সেটা দেশবাসীকে জানাতে হবে। আবার বলছে, চুক্তির মাধ্যমে দেশ বিক্রি করা হয়েছে। আপনারা যদি চুক্তি ও সমঝোতার কথা না-ই জানেন,তাহলে বুঝলেন কী করে যে এর মাধ্যমে দেশের উন্নয়ন হলো না ক্ষতি হলো। আসলে বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনে নিতে পারে না। আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ভারত সফর শেষে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার কর্মসূচি সফল করার জন্য এ সভার আয়োজন করা হয়।

হানিফ বলেন,অনেকেই বলছেন,প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে কেন এ গণসংবর্ধনা দেওয়া হচ্ছে? তাঁদের বলছি, গত আট বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এতে বিশ্বের কাছে বাংলাদেশের যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সেটা প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে এ সম্মান জানানোর মধ্যে দিয়ে ভারত গোটা জাতিকেই সম্মান জানিয়েছে। এ জন্য গণমানুষ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে চায়। তাই আমরা এ আয়োজন করেছি। গণসংবর্ধনায় জনতার ঢল নামিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে আছে।  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মহানগরের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন