News71.com
 Bangladesh
 10 Apr 17, 12:42 AM
 276           
 0
 10 Apr 17, 12:42 AM

প্রধানমন্ত্রীর সংবর্ধনা কর্মসূচি বাতিল করল আওয়ামীলীগ

প্রধানমন্ত্রীর সংবর্ধনা কর্মসূচি বাতিল করল আওয়ামীলীগ

 

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে দেশে ফেরার সময় তাকে যে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ, তা বাতিল করা হয়েছে। গতকাল রবিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংবর্ধনা বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন