News71.com
 Bangladesh
 09 Apr 17, 10:15 PM
 248           
 0
 09 Apr 17, 10:15 PM

অগ্রণী ব্যাংকের ৫'শ তম বোর্ড সভায় যোগ দিচ্ছেন অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব

অগ্রণী ব্যাংকের ৫'শ তম বোর্ড সভায় যোগ দিচ্ছেন অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংকের ৫শতম বোর্ড সভায় যোগ দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সাথে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ বাংকের গভর্নর ফজলে কবীর। জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যাস্থাপনা পরিচালক ও সিইও শামসুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ব্যাংকটি এখন পাঁচশততম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। সভাটিকে স্বরণীয় করে রাখতে মাননীয় অর্থ মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত সাবেক হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক স্বাধীনতা পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে অগ্রণী ব্যাংকে রুপান্তরিত হয়। সেই থেকে অগ্রণী ব্যাংকের পথ চলা। ২০০৭ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ১৭ মে ব্যাংকটি কর্পোরেট করা হয়। সেই থেকে এ পর্যন্ত ব্যাংকটিতে ৪৯৯টি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সোমবার ৫০০ তম বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় কোনো অর্থমন্ত্রীর এটিই প্রথম আগমন।

অগ্রণী ব্যাংকের ৬ষ্ঠতম ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে যোগদানের মধ্য দিয়ে এই প্রথম অর্থমন্ত্রীকে বোর্ড সভায় আমন্ত্রন জানানোর বিষয়ে বাংকটির সিইও শামসুল ইসলাম জানান, আমাদের সৌভাগ্য ৫০০তম বোর্ড সভায় অথমন্ত্রী প্রতিমন্ত্রী গভর্নর ও ব্যাংকিং সচিবকে আন্ত্রন জানিয়ে তাদের সাদর অনুমতি পাওয়া গেছে। আমরা দিনটিকে স্বরনী করে রাখতে চাই। সারাদেশে ৯৩৫টি শাখায় প্রায় ১৩ হাজারের অধিক কর্মকতা কর্মচারী অগ্রণী ব্যাংকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আগামীতে এই অগ্রযাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ব্যাবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন