News71.com
 Bangladesh
 09 Apr 17, 10:11 PM
 252           
 0
 09 Apr 17, 10:11 PM

রাজশাহীতে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু,অন্ধ হয়েছেন ১জন।।

রাজশাহীতে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু,অন্ধ হয়েছেন ১জন।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর পবায় বিষাক্ত মদ পানে লুৎফর রহমান (৬০) ও নুরুন্নবী (৫০) নামে ২ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আরও একজন অন্ধ হয়েছেন। লুৎফর রহমান উপজেলার বড়গাছি ইউনিয়নের সবসার গ্রামের মৃত মানিক সরকারের ছেলে এবং নুরুন্নবী (৫০) নওহাটা পৌরসভার পিল্লাপাড়ার মৃত ফজিলুজ্জামানের ছেলে। অসুস্থ রাজা মিয়ার বাড়ি উপজেলার মথুরা গ্রামে। তিনি রামেক হাসপাতালে চিকিৎসা শেষে আজ রবিবার বাড়ি ফিরেছেন। প্রাণে বাঁচলেও তিনি অন্ধ হয়ে গেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জানা যায়, রেক্টিফাইড স্পিরিট পানের কারণে গত মঙ্গলবার ভোরের দিকে লুৎফর ও নুরুন্নবীর মৃত্যু হয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছিল। কিন্তু আজ রবিবার রাজা মিয়া রামেক হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বিষয়টি জানাজানি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন,থানায় অ্যালকোহল পানে কারও মৃত্যুর ঘটনা জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগও দেয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন