
নিউজ ডেস্ক : নাশকতা মামলায় জামিন নামঞ্জুর করে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর মেয়র ও জামায়াত নেতা মো. নজরুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ এপ্রিল) দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো.এনামুল বারি এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট যোবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জিআর-৪০৬/১৬ মামলায় মো.নজরুল ইসলাম আসামি ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের ‘ক’ অঞ্চলে ৫ এপ্রিল ওই মামলার হাজিরার দিন ধার্য্য ছিল। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম ধার্য্য তারিখে আদালতে হাজিরা না দিয়ে সময় প্রার্থনা করেন। ম্যাজিস্ট্রেট পৌর মেয়রের সময় প্রার্থনা নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেন এবং মামলাটি স্পেশাল ট্রাইবুনাল-১ এ পাঠান। রবিবার দুপুরে পৌর মেয়র স্পেশাল ট্রাইবুনাল-১ আদালতের বিশেষ ক্ষমতা-১৭৪/১৭ এ মামলায় জামিন প্রার্থনা করলে, বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।