News71.com
 Bangladesh
 09 Apr 17, 06:50 PM
 203           
 0
 09 Apr 17, 06:50 PM

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

 

নিউজ ডেস্কঃ বগুড়া শহরের এরুলিয়া হাটখোলা এলাকায় বাসের ধাক্কায় বালু বোঝাই ট্রাক উল্টে ২জন নিহত ও ২জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া বাড়ইপাড়ার রাজিব প্রামাণিকের ছেলে ট্রাকের সহকারী পাভেল মিয়া (২০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। আহতরা হলেন- একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে নিলু ইসলাম (৩০) ও মজনু প্রামাণিকের ছেলে শাকিল (২৫) প্রামাণিক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।

বগুড়া সদরের ছিলিমপুর টাউন ফাঁড়ির (টিএসআই) বাবু আশুতোষ জানান, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি বালুবোঝাই ট্রাকের পেছন থেকে সজোরো ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১জন নিহত হন।  শজিমেকে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহত ২জন বর্তমানে শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন