News71.com
 Bangladesh
 09 Apr 17, 06:46 PM
 247           
 0
 09 Apr 17, 06:46 PM

পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দুর্নীতির কারণে ফসল হারালো কৃষক ।। হাওর এডভোকেসি ফোরাম

পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দুর্নীতির কারণে ফসল হারালো কৃষক ।। হাওর এডভোকেসি ফোরাম

 

নিউজ ডেস্কঃ পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে হাওরের ফসল রক্ষা বাধেঁর বিপর্যয় হয়েছে,মুল্যবান ফসল হারিয়েছে কৃষক। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ধিত ভবনের হল রুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয় হাওর এডভোকেসি ফোরাম (হ্যাপ)’র পক্ষ থেকে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাওর এডভোকেসি ফোরাম (হ্যাপ)’র যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান শরিফ। অন্যদের মধ্যে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারসহ বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানান হয় হ্যাপর পক্ষ থেকে একমাস আগে হাওরের অনেক বাঁধ পরিদর্শন করে কয়েকটা জেলার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডে এই বাঁধের নির্মাণ ত্রুটি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু কোন উদ্যোগ না নেয়ায় এবার বাঁধ ভেসে গেছে। এতে অভিযোগ করা হয় হাওরে আকষ্মিক বন্যা ঠেকাতে বাঁধ নির্মাণের শেষ সময় ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহেও অনেক বাঁধের নির্মাণ কাজই শুরু হয়নি। অনেক জেলায় দেরিতে কাজ শুরু হয়েছে। সময়মত কাজ  শেষনা হওয়ায় ফলে অনেক বাঁধ ঝুঁকিপূর্ণ ছিল। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর অনেক  কাজ অসম্পর্ণ ছিল। পাশাপাশি অভিযোগ করা হয় এবছর ৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে বাঁধ নির্মাণের জন্য। তবে এত অল্প সময়ে এত অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও ,এই অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা,সেটি খুবই গুরত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন