News71.com
 Bangladesh
 09 Apr 17, 06:43 PM
 227           
 0
 09 Apr 17, 06:43 PM

বালিয়াকান্দিতে বিএনপির ১২ শত’ নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান।।  

বালিয়াকান্দিতে বিএনপির ১২ শত’ নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান।।   

 

নিউজ ডেস্কঃ গতকাল শনিবার বিকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের যৌথ আয়োজনে মহাত্বাগান্ধী স্বর্ণপদক পাওয়ায় বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমকে সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের হাতে ফুলের তোড়া দিয়ে ১২ শতাধিক বিএনপির নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের হাতে ফুলের তোড়া দিয়ে নাজমুল আলম, মোস্তফা কামাল, আরব আলী, মোঃ আবুল, তৈয়বুর রহমান, সাহেব আলী খান, দানেজ ফকিরসহ ১২শত নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম সুফি, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সংবর্ধিত রেজাউল করিম, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী মকবুল হোসেন, যুগ্ন আহবায়ক আয়ুব হোসেন প্রমুখ।

এসময় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, কালুখালীর রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারন সম্পাদক আবু তারেক বাবলু, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনু, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ভানু কুমার সোম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান তুহিন, লুৎফর রহমান, ফারুক হোসেনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন