News71.com
 Bangladesh
 09 Apr 17, 01:38 PM
 215           
 0
 09 Apr 17, 01:38 PM

খুলনায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী টুন্ডা শামীম গুলিবিদ্ধ।।

খুলনায় বন্দুকযুদ্ধে সন্ত্রাসী টুন্ডা শামীম গুলিবিদ্ধ।।

নিউজ ডেস্কঃ খুলনার সোনাডাঙ্গায় অস্ত্র উদ্ধারের সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী টুন্ডা শামীম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। আজ ভোরে মহানগরীর সোনাডাঙ্গার ছোট বয়রা টেক্সটাইল মিল মাঠে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন পুলিশের ২ উপ-পরিদর্শক (এসআই) পল্লব ও সঞ্জিব।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সন্ত্রাসী টুন্ডা শামীমকে একটি রিভলবার ও ২রাউন্ড গুলিসহ গ্রেফতার করে নিয়ে আসার সময় তার সাঙ্গপাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে শামীম গুলিবিদ্ধ হন। শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন