News71.com
 Bangladesh
 06 Apr 17, 10:55 PM
 232           
 0
 06 Apr 17, 10:55 PM

ছাত্র ইউনিয়নের সম্মেলনে সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক লিটন

ছাত্র ইউনিয়নের সম্মেলনে সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক লিটন

 

নিউজ ডেস্ক : ‘ছাত্র জনতা ঐক্য গড়, শিক্ষা সংস্কৃতি রক্ষা কর’ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জিলানী শুভ সভাপতি ও লিটন নন্দী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছাত্র ইউনিয়নের ৩৮তম এই সম্মেলন ও কাউন্সিল দুই এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৬ এপ্রিল।সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী সমাবেশ, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দ্বিতীয় দিন ‘নয়া উদারনীতির আগ্রাসনে শিক্ষা সংস্কৃতি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। একইদিন বিকেল থেকে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, শিক্ষা প্রস্তাব, পরিবেশ প্রস্তাব উপস্থাপন হয়। কাউন্সিল জিএম জিলানী শুভকে সভাপতি ও লিটন নন্দীকে সাধারণ সম্পাদক, রমেন চক্রবর্তী টিপুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংসদ নির্বাচিত হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি লাকী আক্তার। নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন সেনগুপ্ত, তুহিন কান্তি দাস, অনিক রায়, শেখ সাদ নুর অপি (ময়মনসিংহ বিভাগীয়), মেহেদী হাসান নোবেল (চট্টগ্রাম বিভাগীয়), প্রদীপ বর্মন (রংপুর বিভাগীয়), মো. রইসুজ্জামান (সিলেট বিভাগীয়)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন