News71.com
 Bangladesh
 06 Apr 17, 10:48 PM
 240           
 0
 06 Apr 17, 10:48 PM

জাবি ৪৬ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান ৮ এপ্রিল

জাবি ৪৬ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান ৮ এপ্রিল

 

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামী শনিবার (৮ এপ্রিল) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর ফেলো অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক  ইমেইল বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য এর আগে দুই দফায় ৪৬ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন