
নিউজ ডেস্ক : খুলনার সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া নয়জন ছাত্রের রোল নম্বর হলো, ১৩৮২৩৮, ১৩৯০৯৪, ১৩৮২২০, ১৩৮৯৯৬, ১৩৮২১১, ১৩৮২২৭, ১৩৮২১২, ১৩৮২৩৯ এবং ১৩৮২৩২।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী মোর্শেদ ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তাদের খুঁজে বের করেন। তিনি জানান, আলিমের আরবি পরীক্ষা (২য় পত্রের বিষয় কোড-২০৬) অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে দেখা যায়, নকল করছে ওই কয়েকজন পরীক্ষার্থী। এসময় তাদের হাতে-নাতে ধরে বহিষ্কার করা হয়।