
নিউজ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদ উন-নবী বেচিনের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতর তার মরদেহটি পাওয়া যায়।
নিহত মুক্তিযোদ্ধা বেচিনের বাড়ি উপজেলার সাইলকোনা গ্রামে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।