
নিউজ ডেশকঃ খালেদা জিয়ার আর্দশ পাকিস্তান বলে মন্তব্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা ক্ষমতায় থেকে একটা চুক্তিও ভারতের সঙ্গে করতে পারেনি, তাদের মুখে ভারত সফর নিয়ে সমালোচনা মানায় না। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে: রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযুদ্ধের সরকার-এই মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করো’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে বলেন, সংসদ যদি অবৈধই হতো তাহলে কীভাবে স্পিকার সিপিএ সভাপতি, সাবের হোসেন চৌধুরী কীভাবে আইপিইউ সভাপতি হন? আসলে বিএনপি নেতাদের অফিসে বসে মিথ্যা ও আজব কথা বলা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সেই ব্যক্তি যার হাত ধরে পার্বত্য শান্তি চুক্তি, গঙ্গার পানি বণ্টন, গভীর সমুদ্র সীমারেখা জয়লাভ সম্ভব হয়েছে। তিনি ভারতে যাবেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চুক্তি স্বাক্ষার করবেন। দেশের স্বার্থ বিনিষ্ট হয় এমন কাজ তিনি কোনোদিনও করবেন না। জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।