
নিউজ ডেস্ক : গাজীপুরের উত্তরা ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী রিয়াদ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- মো. রেজাউল করিম ওরফে সাগর, মো. জামাল উদ্দিন ও মো. শাহাবউদ্দিন। এ ছাড়া যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন- সানজীদা আক্তার লিপি।
মৃত্যুদন্ডের পাশাপাশি তিন আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামি সানজীদা আক্তার লিপিকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। উল্লেখ্য, রিয়াদের বাড়ি গাজীপুর জেলায়। ২০১৩ সালে তাকে অপহরণের পর হত্যা করে আসামিরা।