News71.com
 Bangladesh
 06 Apr 17, 10:56 AM
 233           
 0
 06 Apr 17, 10:56 AM

খালেদা জিয়ার সাথে বৈঠক করলেন ডাচ রাষ্ট্রদূত

খালেদা জিয়ার সাথে বৈঠক করলেন ডাচ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনারা। গতকাল বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন ডাচ রাষ্ট্রদূত।

দলীয় সূত্রে জানা গেছে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খালেদা জিয়া ও কুলেনারা আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো ও অর্থবহ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সাক্ষাতের সময় খালেদার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন