
নিউজ ডেস্ক : মেহেরপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নয়টি ওয়ার্ডে মোট ১০ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। গতকাল বুধবার (৫ এপ্রিল) নির্ধারিত সময়ের মধ্যে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুল হক, ২নং ওয়ার্ডে জহির রায়হান, ৩নং ওয়ার্ডে শরিফুল ইসলাম ও ফয়েজ উদ্দিন, ৫নং ওয়ার্ডে চাদ আলী, রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডে ফিরোজ আলী, আজমল হোসেন মিন্টু ও মতিয়ার রহমান। মেহেরপুর জেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।