News71.com
 Bangladesh
 06 Apr 17, 09:48 AM
 250           
 0
 06 Apr 17, 09:48 AM

ফেনীর সোনাগাজীতে ঝড়ে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত

ফেনীর সোনাগাজীতে ঝড়ে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলায় ঝড়ে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঝড় হয়েছে।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান জানান, ঝড়ে এ উপজেলার ৯টি ইউনিয়নের ১৩শ’ ৩০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে ৫শ’ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবশিষ্ট ৮শ’ ৩০ টি ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউএনও আরও জানান, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিদের্শনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা পাঠানোর জন্য। সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আরেফিন বলেন, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইউনিয়নের ৫শ’ পরিবার। এসব পরিবার গুলো বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের উদ্ধার কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটির কয়েকটি ইউনিট।

সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এ কামরুল আনাম জানান, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসন শিগগিরই ত্রাণের ব্যবস্থা করছে।তবে, বেসরকারি সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, প্রায় দুই হাজার ঘর বাড়ি ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। এদিকে, ঝড়ে উপজেলার সবকয়টি ইউনিয়ন ও পৌরসভায় পল্লীবিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছে এলাকাবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন