News71.com
 Bangladesh
 06 Apr 17, 01:26 AM
 259           
 0
 06 Apr 17, 01:26 AM

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিক।।স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিক।।স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে রাশিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের ভ্রাতৃত্ববন্ধন দীর্ঘদিনের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ২ দেশের সম্পর্ককে ভিন্নমাত্রা দিয়েছে।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তার কার্যালয়ে ১৩৬তম আইপিইউ এসেম্বলিতে যোগ দিতে আসা রাশিয়া প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে তাদের স্বাগত জানিয়ে এ কথা বলেন তিনি। রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন সে দেশের পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান ইলিয়াস উমাখানভ।

সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং সমবেদনা প্রকাশ করে স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, যা এ অঞ্চলে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে রাশিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতার অব্যবহিত পরেই রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়োপযোগী হস্তক্ষেপে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে রাশিয়ার অবদান অনস্বীকার্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন