News71.com
 Bangladesh
 06 Apr 17, 01:25 AM
 250           
 0
 06 Apr 17, 01:25 AM

আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে না যাওয়ার অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।।

আজ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে না যাওয়ার অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।।

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের সড়কে না যেতে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ মহাসম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এ অনুরোধ জানানো হয়।

তিনি গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এ উপলক্ষে মহাসম্মেলন স্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাজধানী ট্র্যাফিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ থাকবে এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

তিনি আরো জানান, এ মহাসম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ২৫টি সড়কের অভিমুখে ব্যারিকেড দিয়ে ডাইভারশন দেয়া হচ্ছে। নগরবাসীকে এসব সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার রাজধানীর এইচএসসি পরীক্ষার্থীদের আজ বৃহস্পতিবার যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার হলের উদ্দেশ্যে বের হতে এবং জনসাধারণকে বিশেষ প্রয়োজন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের সড়কে না যেতে অনুরোধ করেছেন।

আছাদুজ্জামান মিয়া বলেন,ওলামা মাশায়েখ মহাসম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত গাড়ীসমূহের পার্কিং ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এ মহাসম্মেলনে প্রায় আড়াই হাজার যানবাহনের আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আগত গাড়ি সমূহের পার্কিংয়ের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

ডিএমপি সূত্র জানায়, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা থেকে আগত ৯৪ টি গাড়ি বারে রহমত-এজিবি কলোনী আইডিয়াল স্কুল-আলহেলাল বক্স এলাকায় পার্কিং করবে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা থেকে আগত ৪০টি গাড়ি মহানগর নাট্যমঞ্চ (গুলিস্তান) পার্কিং হবে। বান্দরবান জেলা থেকে আগত ১৯টি গাড়ি রাজউক-দৈনিক বাংলা রাস্তায় পার্কিং হবে। কক্সবাজার জেলা থেকে আগত ৩৮টি গাড়ি কমলাপুর-পীরজঙ্গী মাজার রাস্তায় পার্কিং হবে।

কুমিল্লা জেলা থেকে আগত ৭৯টি গাড়ি খিলগাঁও-খিদমাহ্ হাসপাতাল-মালিবাগ রেলগেট সড়কে পার্কিং হবে। চট্টগ্রাম জেলা থেকে আগত ১০৫টি গাড়ি বানিয়ানগর-দয়াগঞ্জ-জুরাইন রেলগেট সড়কে পার্কিং হবে। চাঁদপুর জেলা থেকে আগত ৩৮টি গাড়ি ফাতেমা নাজ-শনিরআখড়া সড়কে পার্কিং হবে। সিলেট, নারায়ণগঞ্জ জেলা থেকে আগত ২০২টি দনিয়া কলেজ-সাইনবোর্ড এলাকার সড়কে পার্কিং হবে। বি-বাড়িয়া জেলা থেকে আগত ৪৭টি গাড়ি দয়াগঞ্জ সড়কে পার্কিং হবে। গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল জেলা থেকে আগত ১২৮টি গাড়ি হাতিরঝিল দক্ষিণ পূর্ব পার্শ্বে পার্কিং হবে।

এছাড়া জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা থেকে আগত ২২৩টি গাড়ি আফতাব নগর এলাকায় রাস্তার দুই পাশে খালি জায়গায় পার্কিং হবে। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, মানিকগঞ্জ এবং রাজবাড়ী জেলা থেকে আগত ৭০০টি গাড়ি বাণিজ্য মেলার মাঠ ও তদসংলগ্ন এলাকায় পার্কিং হবে। যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলা থেকে আগত ১৫৪টি গাড়ি আগারগাঁওস্থ পিএসসি ভবনের সামনের সড়কে পার্কিং হবে এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট জেলা থেকে আগত ১৭৫টি গাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝিলমিল প্রজেক্টে পার্কিং হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন