News71.com
 Bangladesh
 06 Apr 17, 01:01 AM
 227           
 0
 06 Apr 17, 01:01 AM

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে ৪জনের মৃত্যু।।

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে ৪জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতস্পৃষ্টে ৪জনের মৃত্যু হয়েছে। তারা ৩জনেই স্থানীয়ভাবে বিদ্যুত্ শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার ভেলাগুড়ি গ্রামের বিদ্যুত্ শ্রমিক খোরশেদ আলম (৪০), একই গ্রামের ফেরদৌস হোসেন (৩৫) ও পার্শ্ববর্তী মধ্যম কাদমা গ্রামের মিলন্ট হোসেন (৩২), উকিল হোসেন (৩৫)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়া একটি তার সংযোগ দিতে যায় ৪ শ্রমিক। এ সময় উকিল নামের এক বিদ্যুত্ শ্রমিক খুঁটিতে ওঠেন। বাকি ৩ জন তার ধরে থাকে। কিন্তু হঠাত্ করেই ওই তার বিদ্যুতায়িত হলে তারা আটকে যান। এতে বিদ্যুত্স্পৃস্টে ৪ শ্রমিকেই গুরু আহত হন। পড়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে প্রথমে খোরশেদ, মিল্টন ও ফেরদৌস মারা যান। পরে অপর শ্রমিক উকিল হোসেনও মারা যান বলে জানিয়েছেন ভেলাগুড়ি ইউ,পি চেয়ারম্যান মহির উদ্দিন। এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, বিদ্যুত্স্পৃষ্টে ৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন