News71.com
 Bangladesh
 05 Apr 17, 12:05 PM
 220           
 0
 05 Apr 17, 12:05 PM

যৌতুক মামলায় ক্রিকেটার সানির জামিন মঞ্জুর

যৌতুক মামলায় ক্রিকেটার সানির জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক : যৌতুকের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী ১০ হাজার টাকার বন্ডে একজন স্থানীয় জামিনদারের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন। আরাফাত সানির আইনজীবী এমএম জুয়েল আহমেদ বলেন, ‘আরাফাত সানি তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।’

এ সময় আরাফাত সানির স্ত্রী দাবিকারী ওই নারী আদালতে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি তার স্ত্রী দাবিকারী এক নারী ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেন। একইদিন আদালত মামলাটি আমলে নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে সমন জারি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন