News71.com
 Bangladesh
 05 Apr 17, 11:58 AM
 219           
 0
 05 Apr 17, 11:58 AM

জাবিতে নিরাপত্তা কর্মীর তৎপরতায় লক্ষাধিক টাকার পার্স ফেরত পেলেন এক ছাত্রী

জাবিতে নিরাপত্তা কর্মীর তৎপরতায় লক্ষাধিক টাকার পার্স ফেরত পেলেন এক ছাত্রী

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এলাকা থেকে চুরি হওয়া একটি পার্স ঐ এলাকায় দায়িত্ব পালনকারী গার্ড মো: মনির হোসেনের তৎপরতায় দুই ঘন্টা পর আবার ফেরত পেয়েছেন এক ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংশপ্তকের পাশে পার্স রেখে গ্রুপের মডেল টেস্ট পরীক্ষা দেয়ার সময় দর্শন বিভাগের ৩৯ তম ব্যাচের শিক্ষার্থী সানজানা জান্নাতের পার্সটি চুরি হয়। এসময় একটি স্কুল পড়ুয়া শিশুর আচরনণে লাইব্রেরি এলাকায় দায়িত্বরত গার্ড মো: মনির হোসেনের সন্দেহ হয়। তিনি গোপনে শিশুটির গতিবিধি উপর নজর রাখেন। পরে তিনি ঐ শিশুর পিছু নেন। এভাবে প্রায় দুই কিলোমিটার হাঁটার পর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় শিশুটির বাড়িতে গিয়ে তার মায়ের কাছ থেকে পার্সটি জব্দ করেন।

এরপর গার্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসার খন্দকার এএসএম জিন্নাহকে ফোনে বিষয়টি অবহিত করেন। পরে নিরাপত্তা অফিসার এএসএম জিন্নাহ পার্সটি লাইব্রেরিতে নিয়ে এসে ঐ ছাত্রীর কাছে ফেরত দেন। পার্সটিতে একটি আইফোন, একটি স্যামসাং এন্ড্রয়েড ফোন, একটি মোডেম, একটি পেনড্রাইভ, নগদ দুই হাজার টাকা, পরিচয়পত্র সব আরো প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিলো। গার্ড মো: মনির হোসেনের তৎপরতায় পার্সটি ফেরত পাওয়ার লাইব্ররিতে পড়তে আসা শিক্ষার্থীরা গার্ডকে সাদুবাদ জানিয়েছে। কেননা ওই সময় বিদ্যুৎ ছিলো না বলে সিসি ক্যামেরার কোন ফুটেজ ছিলো না। ফলে গার্ড গোপনে শিশুকে ফলো না করলে হয়তো পার্সটি আর ফেরত পেত না ঐ ছাত্রী। এবিষয়ে গার্ড মো: মনির হোসেন বলেন, যেটা আমি করেছি সেটাই আসলে আমার দায়িত্ব। পার্সটি অক্ষত অবস্থায় তার মালিকের কাছে ফেরত দিতে পেরেছি এজন্য সত্যিই খুব ভালো লাগছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন