News71.com
 Bangladesh
 04 Apr 17, 11:27 PM
 207           
 0
 04 Apr 17, 11:27 PM

ক্রেডিট কার্ড ব্যবহারকারিদের ২৫ লাখ পর্যন্ত ঋণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।।

ক্রেডিট কার্ড ব্যবহারকারিদের ২৫ লাখ পর্যন্ত ঋণের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।।

নিউজ ডেস্কঃ যাঁরা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণের সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ ও ব্যক্তিগতভাবে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগে যা ছিল যথাক্রমে সর্বোচ্চ ২০ ও ১০ লাখ টাকা।

এ ছাড়া বিনা জামানতে ক্রেডিট কার্ডের বিপরীতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আগে যা ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা। পাশাপাশি ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ টাকা থেকে  বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধির হারের চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি বেশি হতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন