News71.com
 Bangladesh
 04 Apr 17, 11:22 PM
 169           
 0
 04 Apr 17, 11:22 PM

জঙ্গি দমনে প্রয়জনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।। আইজিপি এ কে এম শহীদুল হক

জঙ্গি দমনে প্রয়জনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।। আইজিপি এ কে এম শহীদুল হক

 

নিউজ ডেস্কঃ মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি আস্তানায় বিশেষ অভিযান পরিচালনাকালে আইন-শৃংখলা বাহিনীকে এখন  থেকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে অভিযানের পর আমরা শিক্ষা নিয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রত্যেককে এখন থেকে আরো দায়িত্বশীল হতে হবে। 

তিনি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিমানবন্দর থানা সংলগ্ন এলিট ফোর্স র্যা্ব সদর দপ্তরে সিলেটের জঙ্গি মামলায় নিহত রযা্দবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের স্মরণে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, জঙ্গিদের নেটওয়ার্ক অনেকটা ভেঙ্গে পড়েছে। তারা ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসছে। তিনি বলেন, তারা কে কোথায় যাচ্ছে সে খবর পুলিশের কাছে আছে।

আইজিপি বলেন, জঙ্গি দমনের ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে এবং এবিষয়ে দেশের স্বার্থে প্রয়োজনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) এডিজি-অপস কর্নেল আনোয়ার লতিফ খান, এডিজি, এডমিন আব্দুল জলিল মন্ডল, এডমিন ডিরেক্টর উইং কমান্ডার মোফাজ্জল হোসেন, র্যা বের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খানসহ র্যাজবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিকশ ছিলেন। মাহফিলে নিহত আজাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন