News71.com
 Bangladesh
 04 Apr 17, 11:21 PM
 193           
 0
 04 Apr 17, 11:21 PM

সিইসি নিরপেক্ষতার প্রমাণ রাখেননি ।। খালেদা জিয়া

সিইসি নিরপেক্ষতার প্রমাণ রাখেননি ।। খালেদা জিয়া

নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিরপেক্ষতার প্রমাণ রাখেননি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু দেখা করতে এলে এ অভিযোগ করেন খালেদা।

বিএনপি নেত্রী বলেন, কুসিক নির্বাচন ছিল সিইসির পরীক্ষা। এতে তিনি নিরপেক্ষতার প্রমাণ দিতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। নিরপেক্ষতার প্রমাণ রাখেননি। এই সিইসি ও শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন খালেদা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন