News71.com
 Bangladesh
 04 Apr 17, 10:34 PM
 197           
 0
 04 Apr 17, 10:34 PM

মাদারীপুরের কালিকাপুরে দুই গ্রুপ সংর্ঘষে আহত ১০।।   

মাদারীপুরের কালিকাপুরে দুই গ্রুপ সংর্ঘষে আহত ১০।।   

 

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে আজ মঙ্গলবার দুপুরে দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ১০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এছাড়াও অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সাথে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বরের নির্বাচনি বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ মঙ্গলবার দুপুরে দুই গ্রুপের মধ্যে প্রায় ২শতাধিক লোক উভয় গ্রুপের বাড়ি-ঘর ভাংচুর ও  লুটপাট চালায়। এছাড়াও ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এতে আহসান মাতুব্বরের বসত বাড়ি-ঘর, খবির মাতুব্বরের দুটি বসত ঘর, কবির মাতুব্বরের বসত ঘর, নিমাই মাতুব্বরের দোকান, জহুরুলের দোকান, আজিজুল সরদারের বসত বাড়িসহ প্রায় ১০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ সময় তাদের ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এঘটনায় মামুন মাতুব্বর, মনজু বেগম, সজিবসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বর বলেন, আমার সাথে নির্বাচনী বিরোধ ছিলো। তাই সে ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে। বর্তমান চেয়ারম্যান এজাজুর রহমান আকন বলেন, জমি সংক্রান্ত ঘটনার জের এই ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আবু নাঈম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন