News71.com
 Bangladesh
 04 Apr 17, 08:50 PM
 167           
 0
 04 Apr 17, 08:50 PM

'তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ এর সাথে বিএনপি কোনো সম্পর্ক নেই ।। রুহুল কবির রিজভী

'তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ এর সাথে বিএনপি কোনো সম্পর্ক নেই ।। রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক : গঠনতন্ত্রের বাইরে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে কোনো সংগঠন হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলটি। এই ধরনের সংগঠন গড়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নাম ব্যবহার করে কেউ কোনো সংগঠন করতে পারবে না নির্দেশ সত্ত্বেও এখনও কেউ কেউ নিজ স্বার্থে বিভিন্ন সংগঠন সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’

মঙ্গলবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সম্প্রতি লায়ন মাসুদ রানা নামে এক ব্যক্তি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের নাম ব্যবহার করে ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ নামে এ ধরনের একটি সংগঠন খুলেছে। এর সাথে বিএনপি কিংবা তারেক রহমানের কোনো সম্পর্ক নেই।’ দলের কোনো নেতা-কর্মী এ ধরনের সংগঠনের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন রিজভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন