News71.com
 Bangladesh
 04 Apr 17, 08:44 PM
 168           
 0
 04 Apr 17, 08:44 PM

রাজধানীতে ১৫ এপ্রিল থেকে থাকছে না সিটিং সার্ভিস বা স্পেশাল সার্ভিস নামের গণপরিবহন

রাজধানীতে ১৫ এপ্রিল থেকে থাকছে না সিটিং সার্ভিস বা স্পেশাল সার্ভিস নামের গণপরিবহন

নিউজ ডেস্ক : রাজধানীতে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস নামের কোনও গণপরিবহন থাকছে না আগামী ১৫ এপ্রিল থেকে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) মিনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণার কথা জানান । তিনি বলেন, সংগঠনের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে যাত্রী ভাড়া আদায় করবে সব বাস। সেই সঙ্গে ট্রাকের বাম্পার কিংবা অ্যাঙ্গেলও খুলে ফেলা হবে এ সময়ের মধ্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন