News71.com
 Bangladesh
 04 Apr 17, 06:26 PM
 188           
 0
 04 Apr 17, 06:26 PM

শুক্রবার শুরু হচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

শুক্রবার শুরু হচ্ছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

নিউজ ডেস্ক : প্রতিটি ক্ষেত্রে নাগরিকের ন্যায্য অধিকারের দাবিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নবম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন। আগামী শুক্রবার (৭ এপ্রিল) শুরু হবে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনের বিভিন্ন পর্বে অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ড. কামাল হোসেন, পংকজ ভট্টাচার্য, কমরেড খালেকুজ্জামান, দিলীপ বড়ুয়া, অ্যাড. সুলতানা কামাল, কামাল লোহানী, শাহরিয়ার কবীর, সৈয়দ আবুল মকসুদসহ নাগরিক সমাজের নেতারা। সম্মেলনে সারাদেশের ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন