News71.com
 Bangladesh
 04 Apr 17, 05:46 PM
 192           
 0
 04 Apr 17, 05:46 PM

পরিত্যক্ত বসতবাড়ি সরকারের হেফাজতে রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

পরিত্যক্ত বসতবাড়ি সরকারের হেফাজতে রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পরিত্যক্ত বসতবাড়ি সরকারের হেফাজতে রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শেরে বাংলানগরে একনেক সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। 

একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন,আজ একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, পরিত্যক্ত বসতবাড়ী যেন সরকারের বেহাত না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুসাশন হচ্ছে-পরিত্যক্ত এসব বসতবাড়ীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য নতুন ভবন নির্মাণ করতে হবে। পরিত্যক্ত এসব জমির উপযুক্ত ব্যবহারও নিশ্চিত করতে হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা প্রত্যেক সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে চাই। যাতে তারা সুষ্ঠু পরিবেশে বসবাস করতে পারেন। এতে তাদের কাছ থেকে আরো ভাল সেবা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী সব জেলা রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্র অফিসে পর্যায়ক্রমে আধুনিক ভবন নির্মাণসহ অফিস আধুনিকায়নের নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন