
নিউজ ডেস্ক : বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন তিনি। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।