News71.com
 Bangladesh
 04 Apr 17, 05:30 PM
 211           
 0
 04 Apr 17, 05:30 PM

বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাসিক মেয়র বুলবুলের রিট

বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাসিক মেয়র বুলবুলের রিট

 

নিউজ ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র  মোসাদ্দেক হোসেন বুলবুল সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী আমিনুল হক হেলাল এই রিট দায়ের করেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ দুপুরে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। গত ১ এপ্রিল মেয়র বুলবুলকে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

২০ দলীয় জোটের সরকারবিরোধী আন্দোলনের সময়ে নাশকতার চার মামলায় পুলিশ বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল। সেই রিটের পরিপ্রেক্ষিতে একই বছর ২৮ মে বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

সেই রুলের শুনানি শেষে ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের আদেশ অবৈধ বলে রায় দেন। প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার পর গত রবিবার উচ্চ আদালতের নির্দেশে আরিফুল নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই তিনি ফের সাময়িকভাবে বরখাস্ত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন