News71.com
 Bangladesh
 04 Apr 17, 02:06 PM
 191           
 0
 04 Apr 17, 02:06 PM

বিএসএফের সাথে যৌথ কমান্ডো প্রশিক্ষণে যোগ দিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

বিএসএফের সাথে যৌথ কমান্ডো প্রশিক্ষণে যোগ দিতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

নিউজ ডেস্ক : ভারতের ঝাড়খন্ড প্রদেশের হাজারীবাগ টেকেরপুর বিএসএফ একাডেমিতে বিজিবি-বিএসএফ’র যৌথ কমান্ডোর ৪০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বিজিবি’র ২৯-সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গেছে । গতকাল সোমবার (৩ এপ্রিল) ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী আশরাফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারত যায়। এ সময় বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌছালে তাদের শুভেচ্ছা জানান ভারতীয় ৬৪ সীমান্ত রক্ষীবাহিনীর এসিট্যান্ট কমিশনার আরজি মিনা।

প্রতিনিধি দলে আছেন ৪৮ বিজিবর ২ জন, ১৪ বিজিবির ২ জন, ৪৯ বিজিবির ২ জন, ১১ বিজিবির ২ জনসহ ২৫টি ব্যাটালিয়নের ২৯ জন সদস্য। বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবদার আব্দুল ওয়াহাব উন্নত কমান্ডো প্রশিক্ষণে ২৯-সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন