
নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মাইজ পাড়া গ্রাম থেকে ২ মণ ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। পুলিশ ও গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, দুপুরে হাবিব মোল্লার ঘেরে মাটি কাটার সময় কষ্টি পাথরের একটি মূর্তি দেখতে পায় মাটি কাটা শ্রমিকেরা।
এসময় তারা স্থানীয়ভাব্ বিষয়টি গোপন করার চেষ্টা করা হলেও তথ্য চলে যায় ডাসার থানা পুলিশের কাছে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ গতকাল সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। ডাসার থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।